Daily Wisdom (47)

“Tears that we shed for our own grief are like flood waters which destroy the crops; tears shed for others are like gentle rain that fertilizes the soil of the heart and germinates Love of Krishna. Cultivate your heart with such tears to fertilize the soil and with the Name of Krishna as the agricultural implement. Krishna knows your wants and will satisfy them.”

নিজের দুঃখে যে চক্ষে জল আসে সেটি বন্যার জল , জমি উর্বরা না করে বরং যা কিছু ফসল থাকে ডুবাইয়া নষ্ট করে , কিন্তু অপরের জন্য যে জল চক্ষে আসে তাহা আকাশের ধারাবারি , সমস্ত হৃদয়টুকুকে সিক্ত ও উর্বরা করে এবং অচিরে সেই হৃদয়ে কৃষ্ণ প্রেম অঙ্কুরিত হইয়া জীবকে কৃত কৃতার্থ করে । হৃদয় কর্ষণের এমন সহজ ও সরল উপায় আর দ্বিতীয় নাই । এই প্রকারে চক্ষের জলে ও কৃষ্ণনাম মহাস্ত্র দ্বারা হৃদয় সিক্ত ও কর্ষণ করিতে থাকুন । দেখিবেন কি সুখময় ফল পাইবেন ।

-Thakur Haranath-

(Pagal Haranath Letters : Part 3; Letter No. 8)